1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সুবিধাবঞ্চিত শ্রমিকদের উন্নতীর জন্য নিরলস পরিশ্রম করছেন তারেক রহমান, রহমাতুল্লাহ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সুবিধাবঞ্চিত শ্রমিকদের উন্নতীর জন্য নিরলস পরিশ্রম করছেন তারেক রহমান, রহমাতুল্লাহ

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৬৭ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বুধবার (১৮ মার্চ) বরিশাল জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। অথচ দীর্ঘদিন ধরে এই শ্রেণির মানুষ নানা বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বাস্তবতা উপলব্ধি করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। খাল খনন, কৃষি ঋণ সহায়তা, ফ্যামিলি কার্ডসহ নানা সামাজিক সুরক্ষা কার্যক্রম ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে নিম্নআয়ের শ্রমিকদের জন্য এসব উদ্যোগ তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনছে।

রহমাতুল্লাহ বলেন, একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হলে শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে এবং ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে আরও যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হবে।

ঈদকে সামনে রেখে শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণকে একটি মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসা উচিত। এতে করে সামাজিক বৈষম্য কমবে এবং ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।

এদিকে কর্মসূচিতে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং সিনিয়র যুগ্ন আহবায়ক তারিক সুলায়মান, শ্রমিক কল্যান ফেডারেশনের মহানগরের সভাপতি মাস্টার মিজানুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা মাহামুদুল হাসান কামালসহ জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ