1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর বামরাইল ইউনিনের চেয়ারম্যান হিসাবে সৈয়দ সিরাজুল ইসলাম লিটনের বিকল্প নাই দাবী এলাকাবাসীর - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি জুডিশিয়ারির পর বার কাউন্সিলেও ববির অভাবনীয় সাফল‍্যঃ এক ব্যাচের ৬৩ জনের ৪০ জন হলেন আইনজীবী ঈদকে সামনে রেখে বরিশালে র‍্যাব-৮’র অভিযান সুবিধাবঞ্চিত শ্রমিকদের উন্নতীর জন্য নিরলস পরিশ্রম করছেন তারেক রহমান, রহমাতুল্লাহ কঠোরতা ও মানবিকতায় অনন্য উদাহরন অধ্যক্ষ সওকত আলী স্বাধীনতার পর কোন সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি, রহমাতুল্লাহ উজিরপুর বামরাইল ইউনিনের চেয়ারম্যান হিসাবে সৈয়দ সিরাজুল ইসলাম লিটনের বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরের গুঠিয়া সংসদ সদস্য সরফুদ্দিন সান্টুর প্রতিষ্ঠিত মাদ্রাসায় কুরানের পাখি শিক্ষার্থীদের পাগড়ি বিতরণ অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার বরিশালে ২০০ মানতা পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর বামরাইল ইউনিনের চেয়ারম্যান হিসাবে সৈয়দ সিরাজুল ইসলাম লিটনের বিকল্প নাই দাবী এলাকাবাসীর

  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৪১ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উন্নয়নের ধারা অভ্যাহত রাখতে ও ভাগ্য পরিবর্তনের চেয়ারম্যান প্রার্থী হিসাবে সৈয়দ সিরাজুল ইসলাম লিটনের বিকল্প নাই বলে ভাবছেন বামরাইল ইউনিয়নের সচেতন মহল ও এলাকাবাসীর । সৈয়দ সিরাজুল ইসলাম লিটন আটিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহন করেন। শিশু কাল থেকেই সদ্য আলাপি, বিনয়ী, সৎ. ও পরোপকারি হয়ে গড়ে উঠেছেন। ছোট বেলা থেকে বিএনপির রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন । তিনি একজন ইতালি প্রবাসী, তার রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা বানিজ্য সাথে এলাকার মাটি মানুষের কথা চিন্তা করে ১৯৯১ সাল থেকে বিএনপির রাজনীতি করে থাকেন । ইতালি প্রবাসে ২০ বছর ধরে বিএনপির পোস্ট নিয়ে বিএনপির রাজনীতি করে থাকেন । অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একাধিকবার নির্যাতিত ও মামলা হামলার শিকার হয়েও পিছু হটেননি তিনি । অন্যায়ের সাথে আপোষ করাটা কখনো বুঝতেন না তিনি । বিএনপির রাজনৈতিক শুরু থেকে শিকারপুর ডিগ্রী কলেজের ছাত্র সংসদের সাবেক নাট্র ও সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক ক্রীয়া সম্পাদক , ইতালি যুবদলের সহ-সভাপতি, বর্তমানে তিনি উজিরপুর উপজেলার বিএনপির সহ-সাধারন সম্পাদক । প্রবাসে থেকেও দেশের বিএনপির রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। ৫ ই আগস্ট এর সময় বাংলাদেশে থেকে আন্দোলন সংগ্রাম করেছে এবং আন্দোলন সংগ্রামের নেতা কর্মিদের আর্থিক সহযোগীতা করেছেন। এছাড়াও এলাকায় রাজনৈতিক কর্মকান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন এবং নিজ অর্থায়নে মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা করে থাকেন । গরীব দুখী মানুষের সামাজিক উন্নয়ন কর্মকান্ডের নিজ অর্থাআয়নে সহযোগীতা করে থাকেন তিনি। রাজনৈতিক ভাবে জাতীয়তাবাদি দল বিএনপির আদর্শকে বিশ্বাস ও ভাল বেসে জীবন সঙ্গী হিসাবে বেঁচে নিয়ে জীবনের দীর্ঘ সময় পারি দিয়ে দূর্বার গতিতে পথ চলছেন। রাজনীতি জীবনে শত প্রতিকুলতার মাঝেও এমনকি স্বৈর শাসকের চোখ রাঙ্গানিতে ভয় না করে ভয়কে জয় করেছেন তিনি। বামরাইল ইউনিয়ন বিএনপির নেতা কর্মিদের সু-সংগঠিত করে দলকে শক্তিশালী করে রেখেছেন। বাকি জীবনের দিন গুলি তার আদর্শিক দল বিএনপিতেই কাটাবেন বলে এমনটাই মনে করছেন এলাকাবাসী । সৈয়দ সিরাজুল ইসলাম লিটন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে দিন কাটিয়েছেন । বাকি জীবন গুলোও তার অনুসারী হয়ে মানুষের সেবায় দিন কাটাতে চান তিনি। দেশ নায়ক তারেক জিয়ার চিন্তা চেতনা ও মুল্য বোধকে কাজে লাগিয়ে বামরাইল ইউনিয়নের রুপ সজ্জায় সজ্জিত করে মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত করবেন বলে এমন ধারনা সচেতন মহলের। এ ছারাও বামরাইল ইউনিয়নের সকল অসমাপ্ত কাজকে সমাপ্ত করে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সৈয়দ সিরাজুল ইসলাম লিটনের বিকল্পে অন্য কিছু ভাবছেননা এলাকাবাসী । এই উন্নয়ন মুলক চিন্তা চেতনাকে সাধুবাদ জানিয়ে বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সৈয়দ সিরাজুল ইসলাম লিটনের বিকল্পে অন্য কিছু ভাবতে পারছেননা তারা । দল থেকে অথবা একক ভাবে প্রার্থী হলে বিপুল ভোটে জয়যুক্ত করে বামরাইল ইউনিয়নের মানুষের কষ্ট লাঘব করে দৃষ্টান্ত রাখতে চান বলে মনে করেন সচেতন মহল ও এলাকাবাসী ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ