1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সন্ধ্যা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সন্ধ্যা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা সন্ধ্যা নদীর পাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। ২৫ ফেব্রুয়ারি বুধবার সাড়ে ৫ টার দিকে দক্ষিন শিকারপুর মৃত মোশাররফ দফাদারের বাড়ীর সম্মুখে নদীর পাড়ে কলমী শাক তুলতে এসে এক ব্যক্তির নিথর দেহ দেখতে পায় স্থানীয়রা। উজিরপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের মোবারক হাওলাদার (৬০) দুই দিন পূর্বে নিখোঁজ হয় বলে জানাযায় এবং থানা-পুলিশ লাশ সনাক্ত করে। নিহতের পরিবার সুত্রে জানা যায় মোবারক হাওলাদার বাহেরচর গ্রামের মৃত মৃত ওয়াহেদ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলো। দেশে ফিরে মুন্ডপাশা গ্রামে জমি ক্রয় করে বসতবাড়ী নির্মাণ করে স্ত্রী,সন্তান নিয়ে বসবাস করতো। তিনি স্টোক করে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ