1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে : বাবর - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার উজিরপুরে ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবের অধ্যায় ও মুক্তিযোদ্ধারা কোন রাজনৈতিক দলের না-এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুরে জামায়াত কর্মীর হামলায় ২ বিএনপি কর্মী আহত বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় দুই আসামি গ্রেফতার পিতা হত্যার ১২ ঘণ্টার মধ্যে মামলার প্রধান দুই আসামি গ্রেফতার বরিশালবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রহমাতুল্লাহ উজিরপুরে ১১ বছরের শিশুর গলায় ফাঁস  কঠোরতা ও মানবিকতায় অনন্য উদাহরন বরিশাল সিভিল সার্জন গোসিংগা গ্রামে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে : বাবর

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দীন বাবর বলেছেন, বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার ফলস্রুতিতে ভোট বিপ্লব ঘটবে ১২ ফেব্রুয়ারী। দীর্ঘদিনের বঞ্চনার সমুচিত জবাব বাকেরগঞ্জবাসী দেবে ব্যালটের মাধ্যমে। বাকেরগঞ্জে সার্বিক পরিস্থিতি অবলোকন করলে এমনটাই প্রতীয়মান হয়। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাকেরগঞ্জ দাড়িয়াল ইউনিয়নে কামারখালী আলহাজ্ব হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, ১৩ তারিখে সূর্য উদিত হবে দাঁড়িপাল্লা পিঠে নিয়ে ইনশাল্লাহ । জনগণের সমর্থনে সংসদে যাওয়ার সুযোগ পেলে বাকেরগঞ্জকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করা হবে।
তিনি বলেন, সবাই ১২ তারিখ ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে প্রথম ভোট দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ইনশাআল্লাহ।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর মাওলানা এস.এম মাহফুজুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা আমির মাওলানা ফিরোজ আলম, মাও: মো: নুরুল হক, বরিশাল মহানগর ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোস্তাকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন দাড়িয়াল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন খান। জনসভায় নারী-পুরুষসহ বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে পুরো মাঠ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। জনসভা ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ