1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিচ্ছিন্ন জনপদকে উন্নয়নের সোপানে পরিণত করা হবে : বরিশালে জামায়াত আমির - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিচ্ছিন্ন জনপদকে উন্নয়নের সোপানে পরিণত করা হবে : বরিশালে জামায়াত আমির

  • প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের মত বিচ্ছিন্ন জনপদকে ব্রীজ নির্মাণ ও সড়ক উন্নয়নের মাধ্যমে উন্নয়নের সোপানে পরিণত করা হবে। দূর্গম এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনজীবনে স্বস্তি আনতে যা যা করনীয় তা করার ইচ্ছা রয়েছে। ৬ ফেব্রুয়ারী শুক্রবার সকাল১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে মাওলানা আবদুল জব্বারের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পর বার বার ক্ষমতার হাত বদল হলেও জাতির ভাগ্যের পরিবর্তন আসেনি। এখন যারা নিজেদের দল সামলাতে পারেননা তারা দেশ চালাবে কিভাবে। ৫ আগস্টের পর তারা নিরিহ মানুষদের মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ।
বরিশাল-৪ এর দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বারের হাত উচিয়ে জামায়াত আমির বলেন, এই এলাকায় আমাদের দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করবেন। যদি আল্লাহর ইচ্ছায় জনগণ আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সকলকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দিব।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের পরিবর্তনের পর একটি বড় দলের লোক মামলা বানিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে পড়ে।মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। তাই এবার পরিবর্তনের পক্ষে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে।
আইডি হ্যাক বিষয়ে তিনি বলেন, মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরে সেটা তাদের কপালেই পড়েছে। সত্য কখনো চাপা থাকেনা।
যে রাজনীতি চাঁদাবাজ, হত্যাকারী লুন্ঠনকারী তৈরি করে, ঐ রাজনীতি আমরা চাইনা। তাই পরিবর্তনের জন্য হ্যা ভোট দিতে হবে।
এতোদিন পাহাড়াদারি করেছি দলের, আপনারা সুযোগ দিলে এবার দেশের পাহারাদারি করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চল টীম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার, এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল জেলা এনসিপির আহবায়ক আবু সাঈদ মুসা, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা জোবায়ের গালিব, জাগপা জেলা সভাপতি মনির হোসেন ও খেলাফত মজলিশের জেলা সহ সভাপতি রুহুল আমীন কামাল।
এছাড়া বরিশাল প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, জেলা নায়েবে আমীর ড. এস এম মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শূরা সদস্য ছগির বিন সাঈদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুর রহমান ও বরিশাল-৪ নির্বাচন পরিচালক এডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ আহমেদ, হিজলা মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন উপজেলা আমির ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বরিশাল-৪ আসনের প্রার্থী মাওলানা আবদুল জব্বার সহ অন্যান্য প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ