1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শুক্রবার মেহেন্দিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, দাঁড়িপাল্লা সমর্থকদের উচ্ছাস - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের শিকারপুর ইউনিয়নে উঠান বৈঠকে আপনাদের সবার সহযোগিতা নিয়ে নতুন একটি সমাজ গঠন করতে চাই-সরফুদ্দিন সান্টু শুক্রবার মেহেন্দিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, দাঁড়িপাল্লা সমর্থকদের উচ্ছাস সম্প্রীতির বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে ভোটার দূয়ারে দিনরাত ছুটছেন মাহমুদুন্নবী মেহেন্দিগঞ্জে জামায়াতের সমাবেশস্থলে সাটানো হয়েছে ধানের শীষের ফেষ্টুন ব্যানার বরিশালে দাঁড়িপাল্লার নারী সমর্থকদের হেনস্তা, থানায় অভিযোগ উজিরপুরের শিকারপুর ইউনিয়নের উঠান বৈঠকে জিয়া ও খালেদা বেগমের আদর্শে দেশ চালাতে পারে তারেক রহমান দোয়া চাইলেন -সরফুদ্দিন সান্টু দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মতবিনিময় সভা বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দুুর করা হবে-সরফুদ্দিন সান্টু দাঁড়িপাল্লার বিজয় হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : মাহমুদুন্নবী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শুক্রবার মেহেন্দিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, দাঁড়িপাল্লা সমর্থকদের উচ্ছাস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতার হাট আরসি কলেজ মাঠে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোট নেতা ডা. শফিকুর রহমান। সেখানে তিনি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। জনসভায় ডা. শফিকুর রহমান ছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে।

জামায়াত আমিরের মেহেন্দিগঞ্জ আগমন এবং নির্বাচনি জনসভাকে সফল করতে এরই মধ্যে দলের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভার সার্বিক প্রস্তুতি কাজ দেখাশোনা করেছেন।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, ডা. শফিকুর রহমানের এই আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। জনসভায় দেশ ও জাতির চলমান সংকট, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হবে।
জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, দীর্ঘদিন পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মানুষ মুখিয়ে আছে। এই জনসভা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। তিনি সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জনসভাকে সফল করার আহ্বান জানান। একইসঙ্গে প্রশাসনের দায়িত্বশীল মহলের প্রতি জনসভায় আগত নেতৃবৃন্দ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যবস্থাগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেহেন্দিগঞ্জ সফর এটাই প্রথম। এর আগে দলটির সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম এবং সাবেক আমীর মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী একবার আরসি কলেজ মাঠে জনসভায় এসেছিলেন। তাছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেহেন্দিগঞ্জ গিয়েছেন। বেগম জিয়ার সফরের পর কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মেহেন্দিগঞ্জ সফর এই প্রথম। যার ফলে এটা মেহেন্দিগঞ্জবাসীর জন্য গর্বের ও প্রতিক্ষার বিষয় হিসেবে দেখছেন অনেকেই।
মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রবীন বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান আমাদের অবহেলিত জনপদ মেহেন্দিগঞ্জ আসছেন এটা আমাদের সত্যিই গর্বের বিষয়। উলানিয়ার তরুন ভোটার রিয়াজুল ইসলাম বলেন, আমরা গর্বিত যে, ডা. শফিকুর রহমানের মতো একজন জাতীয় নেতা এখানে আগমন করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ