1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলায় সাকুরা পরিবহনের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত ও হেলফার আহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলায় সাকুরা পরিবহনের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত ও হেলফার আহত

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার মেজর এম এ জলিল সেতুর টোল প্লাজায় সাকুরা পরিবহনের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার নিহত হয়েছেন । ১ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাস্তা পাড়াপাড় করার সময় গ্রামীন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রিপন বিশ্বাস ঘাতক সাকুরা পরিবহনের চাপায় নিহত হন। নিহত রিপন বিশ্বাস (৪৩), আগৈলঝারা উপজেলার রামান্দী গ্রামের মৃত সুদেব বিশ্বাসের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায় রিপন বিশ্বাস ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার দক্ষিন পাশে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাস যার রেজিস্ট্রেশন নং -ঢাকা মেট্রো ব-১৪-৬১০৫ পরিবহনটি বেপরোয়া গতিতে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়, ঘটনাস্থলেই রিপন নিহত হয় ও হেলফার আহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরিবহনের চালক পলাতক রয়েছে এবং হেলপাড় আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান উজিরপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতের পরিবার মামলা দায়ের করলে মামলা নেয়া হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ