1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাঁধন,বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট, বরিশাল জোনের নতুন কমিটি ঘোষণা। - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইর তিনদিন ব্যাপী ফাল্গুনের মাহফিল শুরু উজিরপুরের ধামুরায় অগ্নিকাণ্ডে ৮ ক্ষতি গ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করেন-নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বাকেরগঞ্জে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ। নিহত ১, আহত ১৪ উজিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুরের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি ধর্ষণ মামলার বাদীকে খুঁজে পাচ্ছে না পুলিশ, হয়রানির বিচার চেয়ে আসামির সংবাদ সম্মেলন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য মন্ত্রী ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ, প্রশাসনের কাছে বিচার চাইলেন দুই তরুণ-তরুণী চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন ৬৭ বছরের বৃদ্ধ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাঁধন,বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট, বরিশাল জোনের নতুন কমিটি ঘোষণা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৮ 0 বার সংবাদি দেখেছে

 

শাহরিয়ার ইসলাম, ববি প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট, বরিশাল জোনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির নাম প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: তামিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শোয়াইব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ তৌফিক আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের সাবেক সভাপতি মো: আল-আমিন।

ঘোষিত কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—
জোনাল প্রতিনিধি: জুঁই মনি;
সহ-সভাপতি: নূর আলম, অর্পিতা সাহা;
সহ-সাধারণ সম্পাদক: হৃদয় হোসেন;
সাংগঠনিক সম্পাদক: মাহিন ফয়সাল;
সহ-সাংগঠনিক সম্পাদক: রেদওয়ানুজ্জামান সাইফ;
কোষাধ্যক্ষ: প্রান্ত মৃধা;
দপ্তর সম্পাদক: আবুবকর সিদ্দিক;
প্রচার ও প্রকাশনা সম্পাদক: গরিবুল ইসলাম অভি;
তথ্য ও শিক্ষা সম্পাদক: তৌহিদুল ইসলাম;
নির্বাহী সদস্য: মো: ওয়াদুদ, মো: রেজওয়ান মিনা, ইলাত হাসান, মেহরাব হাসান জাকির ও নিলাঞ্জনা দাস কনা।

এ সময় বাঁধন বরিশাল জোনের সভাপতি, শিক্ষক উপদেষ্টাগণ ও ছাত্র উপদেষ্টাগণসহ বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের বিভিন্ন জোনের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মো: তামিম বলেন,
“ পূর্ববর্তী কমিটির সদস্যরা যে নিষ্ঠা, ত্যাগ ও ভালোবাসা দিয়ে বাঁধনকে এগিয়ে নিয়েছেন, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের পথচলাকে সম্মান জানিয়ে আমরা আরও দায়িত্বশীলভাবে সামনে এগিয়ে যেতে চাই।”

সাধারণ সম্পাদক মো: শোয়াইব বলেন,
” যেহেতু আমার উপর গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব অর্পিত হয়েছে,আমি কথা দিচ্ছি—স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব এবং সম্মানিত উপদেষ্টাদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট বরিশাল জোন কে আরও গতিশীল করে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।”

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাঁধন স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ