1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দাফনের কাপড়ে তো পকেট নেই" ওটরায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বিএনপি প্রার্থী- এস সরফুদ্দিন সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইর তিনদিন ব্যাপী ফাল্গুনের মাহফিল শুরু উজিরপুরের ধামুরায় অগ্নিকাণ্ডে ৮ ক্ষতি গ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করেন-নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বাকেরগঞ্জে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ। নিহত ১, আহত ১৪ উজিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুরের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি ধর্ষণ মামলার বাদীকে খুঁজে পাচ্ছে না পুলিশ, হয়রানির বিচার চেয়ে আসামির সংবাদ সম্মেলন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য মন্ত্রী ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ, প্রশাসনের কাছে বিচার চাইলেন দুই তরুণ-তরুণী চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন ৬৭ বছরের বৃদ্ধ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দাফনের কাপড়ে তো পকেট নেই” ওটরায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বিএনপি প্রার্থী- এস সরফুদ্দিন সান্টু

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ দাফনের কাপড়ে পকেট নেই,সম্পদ নিয়ে কবরে যাবেনা” তাই খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে জনসেবা করে যাবো”উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন সান্টু এসব কথা বলেন।

২৪ জানুয়ারি শনিবার আছরবাদ ওটরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লার সঞ্চালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ দুলাল হোসেন,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন,মোঃ সামছুল আলম পান্নু,মোঃ জামাল হোসেন তালুকদার, সহ-সভাপতি ও প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন,বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল,সাধারণ সম্পাদিকা শিরিন আক্তার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আ,ফ,ম সামছুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক,পৌর যুবদলের আহবায়ক মোঃ সাহাবদ্দিন আকন সাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইউম খান,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, সদস্য সচিব মোঃ জুম্মান সিকদার মোতালেব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাবেক সভাপতি মোঃ হাইউম খান,উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মনির হোসেন,ওটরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হাওলাদার। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম । এছাড়াও উপস্থিত ছিলো ওটরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও ধর্মপরায়ন মুসল্লীগন । দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও সততা নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন। এছাড়া মরহুমা বেগম খালেদা জিয়ার ও জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ