1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন -শায়খে চরমোনাই - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন -শায়খে চরমোনাই

  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩০৯ 0 বার সংবাদি দেখেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই-এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ ২১ জানুয়ারী ২০২৬ তারিখ দুপুর ২টায় বরিশাল প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)-এর সাথে বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “দেশ আজ নৈতিকতা ও সুশাসনের চরম সংকটে রয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন। আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই।

শায়খে চরমোনাই বলেন জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা রাখবো।বরিশাল অঞ্চলের উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করবো।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী রাজনীতির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী এসহাক মুহাম্মাদ আবুল খায়ের সহ বরিশাল মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ