1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৪০ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি সোমবার বিকেলে উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সভাকক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তার সভাপতিত্বে ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদারের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি, গনমানুষের নেতা, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু , পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ছবুর খান সাগর, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কইউম খান, পৌর সদস্য সদস্য সচিব মোঃ জুম্মান শিকদার মোতালেব । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রশিক্ষা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলো শত শত নেতাকর্মী ও ধর্মপরায়ন মুসল্লী। দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও সততা নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন। । এছাড়া মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ