1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শেবা‌চিম হাসপাতালে বীর প্রতীকের মৃত‌্যুতে তদন্ত ক‌মি‌টি গঠন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শেবা‌চিম হাসপাতালে বীর প্রতীকের মৃত‌্যুতে তদন্ত ক‌মি‌টি গঠন

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় বীর প্রতীক মোঃ রত্তন আলী শরীফের মৃত‌্যুতে তৎক্ষ‌নিক তদন্ত ক‌মি‌টি গঠন করেছেন প‌রিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এ‌কেএম ম‌শিউল মুনীর।

মে‌ডি‌সিন বিভাগের অধ‌্যাপক ডা. মো. মাহাবুবুর রহমানকে প্রধান করে ৬ সদস্যের ক‌মি‌টি গঠন করা হয়েছে।

তদন্ত ক‌মি‌টির অন‌্য সদস‌্যরা হলেন, সহযোগী অধ‌্যাপক ডা: মাসুম আহমেদ, ডা: অমিতাভ সরকার, ডা: আল মামুন, ডা: মোহাম্মদ আলী রুমি ও সহকা‌রি অধ‌্যাপক ডা: মাহাদী হাসান।

শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালের মে‌ডি‌সিন ইউ‌নিটন-১ এর অ‌ধী‌নে ৫ম তলার ৫০০৩ নং কে‌বিনে ৮২ বছর বয়‌সি বীর প্রতীক অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট মোঃ রত্তন আলী শরীফ শারীরক বি‌ভিন্ন সমস‌্যা নিয়ে চি‌কিৎসাধীন ছিলেন।

আজ রোববার সন্ধ‌্যায় তি‌নি মারা যান। বীর প্রতীকের মৃত্যুর যথাযথ কারণ অনুসন্ধান এবং কর্তব্যরত চিকিৎসকদের দায়িত্বে কোন অবহেলা বা অসঙ্গতি আছে কিনা তা তদন্ত করার জন‌্য প‌রিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এ‌কেএম ম‌শিউল মুনীর এই তদন্ত ক‌মি‌টি গঠন করেন।

তদন্ত কমিটিকে তদন্ত কার্য সম্পাদন করে ৩ কর্মদিবসের মধ্যে প‌রিচালকের নিকট প্রতিবেদন প্রদান করার জন্য বলা হয়েছে।

উল্লেখ‌্য শ‌নিবার হাসপাতাল প‌রিচালকের সহযোগীতায় বীর প্রতীক অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট মোঃ রত্তন আলী শরীফ কে ৫০০৩ নং কে‌বিনে ভ‌র্তি করানো হয়। আজ সন্ধ‌্যার বীর প্রতীকের মৃত‌্যুর খবর শুনে সেখানে ছু‌টে যান প‌রিচালক। অতঃপর রোগীর স্বজনদের মৌ‌খিক অ‌ভিযোগের প্রেক্ষিতে প‌রিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. এ‌কেএম ম‌শিউল মুনীর তদন্ত ক‌মি‌টি গঠন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ