1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র কিনলেন 'এবি পার্টির' প্রার্থী আইনজীবী তারিকুল ইসলাম নাহিদ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র কিনলেন ‘এবি পার্টির’ প্রার্থী আইনজীবী তারিকুল ইসলাম নাহিদ

  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বরিশাল-৫ (সদর) আসন থেকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম নাহিদ।

‎শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসার জনাব মোস্তফা কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারিকুল ইসলাম নাহিদ বলেন, ‎আমরা শুধু ক্ষমতার পরিবর্তনের রাজনীতি করি না; আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতিতে এসেছি। যেখানে ন্যায়বিচার থাকে না, সেখানেই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের জন্ম হয়।

‎তিনি আরও বলেন, “বরিশাল-৫ আসনের মানুষের সার্বিক উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হবে আমার মূল অঙ্গীকার। সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই জনগণের প্রকৃত উন্নয়ন সম্ভব।”

সবশেষে তিনি বরিশাল-৫ আসনের সর্বস্তরের ভোটারসহ দেশবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করেন।

এ সময় এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সদস্য সাইদুল ইসলাম সাঈদসহ দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ