1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
‎বরিশাল ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

‎বরিশাল ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৮ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী বরিশাল ক্যাডেট কলেজের ৪৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীঅনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।

‎তিনটি হাউসে বিভক্ত শহীদ সোহরাওয়ার্দী, শের-ই-বাংলা এবং শরিয়তউল্লাহ প্রতিযোগী ক্যাডেটবিন্দ ২৬ টি ট্রাক ইভেন্ট ও ১৯ টি ফিল্ড ইভেন্টে তিনদিন ব্যাপী এই বর্ণাঢ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্ত হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ শের- ই-বাংলা হাউস বিজয়ী ও শরীয়তউল্লাহ হাউজ উপবিজয়ী হয়। ২০২৫ সালে সার্বিকভাবে বিজয়ী হয় শরীয়তুল্লাহ হাউজ চ্যাম্পিয়ন হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এবং এ্যাডজুটেন্ট জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী। তিনি তার বক্তব্যে ক্যাডেটদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী  করে এবং মুক্তিযুদ্ধের চেতনাযকে হৃদয়ে ধারণ করে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। ‎তিনি আরো বলেন, ক্যাডেটদের উচিত অধ্যাবস্য ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য রূপে গড়ে তোলা এবং দেশমাতৃকার সেবায় নিজেদের উৎসর্গ করা।

‎বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল  তাহসিন সালেহীন বলেন, বরিশাল ক্যাডেট কলেজ দক্ষিণবঙ্গের তথা এ দেশের শিক্ষাক্ষেত্রে এক গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ক্যাডেটরা তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ