1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৫ 0 বার সংবাদি দেখেছে

অতশী তালুকদার, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সোমবার (১৫ ডিসেম্বর) বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের পুরনো কমিটির বিদায় ও নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।

দুপুর ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং উপদেষ্টা পরিষদের শিক্ষকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং আধুনিক প্রযুক্তি হিসেবে জিআইএস (জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম) বিষয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

বিজ্ঞান অলিম্পিয়াডে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জনকে বিজয়ী ঘোষণা করে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া ৩০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথি, উপদেষ্টা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ