
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তালুক গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে এক ব্যবসায়ী । আহত ব্যবসায়ী উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে। আহত সুত্রে জানা যায় ৭ ডিসেম্বর সকাল ১১ টায় এ হামলার ঘটনা ঘটে। এব্যাপারে উজিরপুর মডেল থানায় ৪ জনকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে । থানায় অভিযোগ ও আহত সুত্রে জানাযায় জল্লা ইউনিয়নের মুন্সির তালুক গ্রামের ব্যবসায়ী মোঃ মোতালেব মল্লিক গং দের সাথে একই বংশের মোঃ জাহাঙ্গীর মল্লিক গংদের সাথে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলমান রয়েছে । জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে ব্যবসায়ীর মোঃ মোতালেব মল্লিকের দোকান ঘরে অতর্কিত হামলা চালায় মোঃ জাহাঙ্গীর মল্লিক,, মোঃ দেলোয়ার মল্লিক,মোঃ সজিব মল্লিক, মোঃ মহসিন হাওলাদার । হামলায় মোঃ মোতালেব মল্লিক গুরুত্বর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। আহত মোতালেব মল্লিক জানান আমি দোকানে বসা অবস্থায় হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালিয়ে আহত করে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং আসবাবপত্র ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। হামলার ঘটনায় আহত মোতালেব বাদী হয়ে অভিযুক্ত উল্লেখ্য ৪ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।