1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ধানের শীষ প্রতীকের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী,গনমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র নির্দেশনায় উজিরপুর শোলক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গোলাম কাদের সরদারের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ-সভাপতি জামাল হোসেন তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাজী আবু বক্কর হাওলাদার, উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল, শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর এম এ আজিজ, সাধারন সম্পাদক মনির হোসেন জমাদ্দার, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান হলুদ, আব্দুস সালাম হাওলাদার, মোঃ জালাল হাওলাদার, মোঃ নুরে আলম বালী, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন খান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আকন, ধর্ম বিষয়ক সহ সম্পাদক সাইদুর রহমান টিপু, ইউনিয়ন যুবদল নেতা ইয়াসিন ঢালী, মোঃ মাছুম হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির হোসেন সরদার, শোলক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুজ ইসলাম রাজ, ছাত্র দল নেতা মোঃ শফীক ঢালী। দোয়া মোনাজাত পরিচালনা করেন কচুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সুলতান আহমেদ, এসময় বিভিন্ন শ্রেনি পেশার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া দোয়া মোনাজাত অনুষ্ঠানে নেতাকর্মীরা আবেগে আপ্লূত হয়ে পরে। দোয়া শেষে খাবার বিতরন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ