1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সময়ের দাবি পূরণে তরুণের লড়াই পরিবেশ শিক্ষার নতুন এক দিগন্ত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সময়ের দাবি পূরণে তরুণের লড়াই পরিবেশ শিক্ষার নতুন এক দিগন্ত

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৩১ 0 বার সংবাদি দেখেছে

নিজেস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া আরিফুর রহমান শুভ আজ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু বিষয়ক আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। তার জীবনযাত্রার প্রতিটি ধাপ যেন প্রমাণ করে বিপদে-আপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু কাজ নয়, বরং এক দায়িত্ব। ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে তার পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্যোগের অভিজ্ঞতা তাকে ব্যক্তিগতভাবে নাড়িয়ে দেয়, গড়ে দেয় এক সামাজিক দায়িত্ববোধ। সেখান থেকেই তার যাত্রা শুরু মানুষের জন্য, পরিবেশের জন্য এবং পৃথিবীর জন্য।

২০১৬ সালে কয়েকজনকে নিয়ে প্রতিষ্ঠা করা ‘ইয়ুথনেট গ্লোবাল’কে ঘিরে তৈরি হয় একটি দেশব্যাপী যুব আন্দোলন।তিনি বর্তমানে এই সংগঠনের সাধারণ সম্পাদক, বর্তমানে সংগঠনটি ৬৪ জেলায় কাজ করছে এবং ১০ হাজার সদস্য এই সংগঠনের সাথে যুক্ত, সংগঠনটি এখন পরিবেশ অধিদপ্তরের সাথে একত্রিত হয়ে কাজ করছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে প্রচারণা, নদী সুরক্ষা, বৃক্ষরোপণ,অবৈধ ইটভাটা বন্ধ,বর্জ্য ব্যবস্থাপনা বরিশাল বিভাগজুড়ে আয়োজন করেছে শতাধিক কর্মসূচি।
তার সংগঠনের সবচেয়ে আলোচিত উদ্যোগ ইকো অলিম্পিয়াড, যেখানে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের পরিবেশ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু,সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করন,নদী দূষণ,বায়োডাইভার্সিটির মতো জটিল বিষয়গুলো বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে শেখানো হচ্ছে। এর মাধ্যমে তিনি প্রতিটি স্কুলে ‘ইয়ুথ ক্লাইমেট ক্লাব’ গঠন করে জলবায়ু শিক্ষার এক দীর্ঘমেয়াদি কাঠামো তৈরি করেছেন। আরিফুর রহমান শুভর আরেকটি উল্লেখযোগ্য কাজ বরিশালের লাহারহাটের মানতা সম্প্রদায়কে ঘিরে। নদীতে নৌকায় বসবাসকারী এই সুবিধাবঞ্চিত, নিরক্ষর জনগোষ্ঠী দীর্ঘদিন উন্নয়ন পরিকল্পনার বাইরে থাকা সত্ত্বেও তার উদ্যোগে প্রথমবারের মতো শিক্ষা, অধিকার, জলবায়ু সহনশীলতা এবং সামাজিক নিরাপত্তার আলো পেতে শুরু করেছে। বর্তমানে তার উদ্যোগে পরিবেশবান্ধব প্রোডাক্ট তৈরির লক্ষ্যে নতুন একটি উদ্যোগ হাতে নিয়েছে যার নাম ‘সবুজ আশা’ এই প্রকল্পের কাজ হচ্ছে নদী ভাঙ্গন কবলিত এলাকার নারীদের নিয়ে কলা গাছের আঁশ দিয়ে সুতা তৈরি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ