1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকে প্রার্থী আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নান এর মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শনিবার সকাল ৯ টায় উজিরপুর সরকারী ডব্লিউবি মডেল ইনস্টিটিউশনের মাঠে উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ খোকন সরদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ সাইদ আহমেদ খান, আইন বিষয়ক সম্পাদক মোঃ আজম খান, জামায়াত ইসলামীর জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোশাররফ হোসাইন, বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওছার হোসাইন, পৌর জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ বাকী বিল্লাহসহ শত শত নেতাকর্মী। সংক্ষিপ্ত সভা শেষে নেতাকর্মীরা তাদের প্রার্থীকে নিয়ে মোটরসাইকেল শোভা বের করে উজিরপুর পৌরসভা থেকে শুরু হয়ে বড়াকোঠা, ওটরা, হারতা, সাতলা, জল্লা, শোলক, বামরাইল, শিকারপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উজিরপুর মহিলা কলেজের সামনে এসে শেষ হয়। সভায় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নান বলেন আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশ মুক্ত করার লক্ষ্যে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করার জন্য নির্দেশ দেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ