1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের গড়িয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ধানের শীষের প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের গড়িয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ধানের শীষের প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৭৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামের গড়িয়া নতুনহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, গন মানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, মালয়শিয়া প্রবাসী, মালায়শিয়া বিএনপির সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। ৯ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পরিদর্শন করেন তিনি। উল্লেখ্য ৬ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উজিরপুর উপজেলার গড়িয়া নতুনহাট বাজারে বিদ্যুৎ শর্কসার্কিট হয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষতিসাধণ হয়েছে। এরমধ্যে মোঃ মোশাররফ হোসেনের

বিকাশ ও ভ্যারাইটিজ ষ্টোর পুরে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। মেহেদী হাসানের ( সিকদারএন্টারপ্রাইজ),স্যানিটারি, রড-সিমেন্ট ও হার্ডওয়্যারের দোকান পুরে প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষতি হয়। সাখাওয়াত হোসেনের ফার্মেসি ও ঢেউটিনের দোকান পুরে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়। আনোয়ার হোসেন খানের ফলের দোকান ও ভ্যারাইটিজ ষ্টোরের দোকান পুরে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে মেহেদী হাসান জানান বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ৩৮ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো। এ ভয়াভহ অগ্নিকান্ডে তিনি স্বর্বস্ব হারিয়েছেন। ব্যবসায়ীরা ভাড়ার দোকানে ব্যবসা করতো। এছাড়াও ফাষ্ট সিকিউরিটি ব্যাংকে আগুন লেগে ব্যপক ক্ষতি হয়েছে। এ খবরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ