1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিপ্লব ও সংহতি দিবসে জনতার ঢল, ঐক্যের ডাক দিলেন ধানের শীষের প্রার্থী-সরফুদ্দিন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিপ্লব ও সংহতি দিবসে জনতার ঢল, ঐক্যের ডাক দিলেন ধানের শীষের প্রার্থী-সরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪৪৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় জনতার ঢল। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যের ডাক দিলেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। শুক্রবার সকাল ১০ টায় উজিরপুর সরকারি ডাব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন এর মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজেনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি, গনমানুষের নেতা বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপিসহ সকল ইউনিয়ন, ওয়ার্ড সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখো জনতা। এদিকে এ অনুষ্ঠানকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে একনজর দেখার জন্য এবং অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সকাল থেকে উজিরপুর উপজেলা,উজিরপুর পৌরসভাসহ সকল ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীরা সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলের সম্মুখে জরো হতে থাকে একপর্যায়ে সভাস্থল জনসমুদ্র রুপ নেয় এবং লক্ষ জনতার সমাগমে স্কুল মাঠটি কানায় কানায় ভরে উঠে। অপরদিকে পুড়ো উপজেলা জুড়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো ও আনন্দ উল্লাসে মেতে ওঠে নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তব্যে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন শুধু আমাকে নয় তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ