1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ববিতে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে হাসিব-সাদ। - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ববিতে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে হাসিব-সাদ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৮৭ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

শাহরিয়ার, ববি প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে অনুষ্ঠিত হলো খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির বার্ষিক নির্বাচন। দীর্ঘ প্রস্তুতি ও প্রচারণা শেষে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে ৭৩ ভোট পেয়ে বিজয় অর্জন করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান শেষ। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুস্তাফা ওয়াসিফ সাদ।

নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকেল সাড়ে ৪টায় উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেন, “খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি সব সময় বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় সংগঠন হিসেবে কাজ করেছে। নতুন কমিটি দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যক্রম ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

নির্বাচনে জয়লাভের পর নবনির্বাচিত সভাপতি হাসিবুর রহমান শেখ বলেন, “সহযোগীদের বিশ্বাস ও ভোটে আমি কৃতজ্ঞ। খুলনা জেলার সকল শিক্ষার্থীকে একত্র করে তাদের উন্নয়নে কাজ করে যেতে চাই। ”

সাধারণ সম্পাদক মুস্তাফা ওয়াসিফ সাদ বলেন, “আমরা ঐক্য, সহযোগিতা ও নেতৃত্বের ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাই। খুলনা জেলার শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।”

ফলাফল ঘোষণার পর সমিতির সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নবনির্বাচিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ