1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মহাসড়কে ব্রীজ পুনঃনির্মানের দাবিতে বাসদের মানববন্ধন  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল নগর সংক্ষিপ্ত সংবাদ আকদ অনুষ্ঠান সম্পন্ন উজিরপুরে সংসদ সদস্যর হস্তক্ষেপে সাতলায় দীর্ঘদিনের মৎস্য ঘের দ্বন্দ্বের নিরসন, পোনা মাছ চাষের উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সময় টেলিভিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মহাসড়কে ব্রীজ পুনঃনির্মানের দাবিতে বাসদের মানববন্ধন 

  • প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৯৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা- বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়নের বামরাইল বাসষ্ট্যান্ডের ঝুঁকিপূর্ণ ব্রীজটি নির্মানের দাবীতে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের বরাবর স্বারক লিপি দিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।৩ নভেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা বাসদের আহবায়ক কমরেড মোঃ আবুল কালাম মাষ্টার এর সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড মঞ্জুর আলম এর সঞ্চালনায়, উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড সাগর দাস, বরিশাল জেলা শ্রমিক ফ্রন্টের সদস্য কমরেড আব্দুর রাজ্জাক,মহিলা ফোরামের সভাপতি কমরেড লাখি বেগম, ওটরা ইউনিয়নের আহবায়ক কমরেড হরিদাস রায়, সদস্য সচিব কমরেড খোকন গাজী, বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এলাকাবাসী উপস্থিত হয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেন। এরপর উজিরপুর সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহেশ্বর মন্ডল এর কাছে স্বারক লিপি পেশ করেন। উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন বরিশাল থেকে ঢাকা যাওয়ার একমাত্র সড়কের বামরাইল বাসষ্ট্যান্ডের ব্রীজটি ফাটল ধরেছে। প্রশাসন ব্রীজটি সংস্কার ও নির্মান না করে বালুর বস্তা ফেলেছে। ঝুকিপূর্ণ ব্রীজটি দিয়ে শতশত গাড়ী চলাচল করে, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, তাই ব্রীজটি দ্রুত নির্মান করে দুর্ঘটনা থেকে মানুষের জীবন বাচানোর দাবী জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ