1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৩৭ 0 বার সংবাদি দেখেছে

বাকেরগঞ্জ প্রতিনিধি: শান্তি ও স্থিতিশীলতার আহবানে বাকেরগঞ্জে জাকের পার্টির জনসভা ও বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪ ( চার) টায় বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ হারুন আল কবির জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল, এবং বরিশাল জেলা ও মহানগর সভাপতি ও স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান,

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পার্টির বরিশাল বিভাগীয় ওলামা ফ্রন্টের সভাপতি হাফেজ আবু সালেহ দুলাল, জাকের পার্টি বরিশাল জেলা প্রচার সম্পাদক ইব্রাহিম মৃধা, যুগ্ম প্রচার সম্পাদক এইচ এম সাইদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মোঃ আবুল খায়ের, বরিশাল জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী লিপি বেগম, জেলা ছাত্র ফন্টের সভাপতি মোঃ মিলন হোসেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বৈঠকের মাধ্যমে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দেশকে শান্তি ও অগ্রগতির দিকে ফিরিয়ে দিতে পারে।

তিনি বলেন, ১৯৮৯ সালে জাকের পার্টির জন্ম হয়, দীর্ঘ ৩৬ বছর অতিক্রম করেছে এ দলটি, এটি বাংলাদেশের একটি সুফি রাজনৈতিক দল। জাকের পার্টি সন্ত্রাস ও চাঁদাবাজিতে বিশ্বাস করে না। ঈমান ও আকিদা নিয়ে ইনসাফের সহিত জাকের পার্টি পথ চলে। আপনারা সবাই এগিয়ে আসুন জাকের পার্টির শীতল ছায়াতলে।

এ পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত নেতাকর্মীদের মাঝে কোন ক্ষমতার ও অর্থের লোভ নেই, জাকের পার্টি একটি নিরিবিলি ঠান্ডা মাধ্যমের রাজনৈতিক দল, এ দলে নেই কোন হানাহানি, সন্ত্রাস ও উশৃঙ্খলতা।

তিনি বলেন অনেক রাজনৈতিক দলের নেতারা নিজেদের ক্ষমতার লোভ ও স্বার্থের জন্য রাজনীতি করে দেশকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে দেশকে ফিরিয়ে নিতে সবাইকে জাকের পার্টির পতাকা তলে এসে আগামী সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
**********************

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ