1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জ-মুলাদীকে উন্নত করবো— প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করে দেখাতে চাই — ব্যারিস্টার ফুয়াদ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জ-মুলাদীকে উন্নত করবো— প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করে দেখাতে চাই — ব্যারিস্টার ফুয়াদ

  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭১১ 0 বার সংবাদি দেখেছে

 

পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রোববার বিকেল চারটায় উত্তর দেহেরগতি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সমাবেশে তিনি বলেন, রাজনীতি এখন জনগণের কল্যাণের হাতিয়ার হতে হবে, ব্যক্তিগত স্বার্থের নয়। এবি পার্টি একটি আদর্শিক ও গণমুখী দল—আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে চাই।

তিনি আরও বলেন, জনগণ যদি এবি পার্টিকে ভোট দিয়ে জয়ী করেন, তবে বরিশাল-৩ আসনকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলা হবে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, “বাবুগঞ্জ-মুলাদীকে উন্নত করবো— প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করে দেখাতে চাই।”

তিনি আরও যোগ করেন, অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগামী ডিসেম্বর মাসে মীরগঞ্জ ব্রিজের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন, যা এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

সভায় সভাপতিত্ব করেন বাদল মুন্সি।
বক্তব্য রাখেন এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ ও মো. রায়হান উদ্দিন, সদস্য মো. হায়দার ভূঁইয়া, মো. নাঈম ভূঁইয়া, ফারুক হোসেন, শিক্ষক লোকমান হোসেন, হানিফ সরদার, কাজী বাহারুল প্রমুখ।

সভা শেষে ব্যারিস্টার ফুয়াদ স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ