
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনে বরিশালের উজিরপুর উপজেলায় মাদক বিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, ২৫ অক্টোবর শনিবার বিকাল সাড়ে ৩ টায় সরকারী ডাব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাঠে, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তানভীর হোসেন খানের সভাপতিত্বে, প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথী ছিলেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, সাধারন সম্পাদক রোকনুজ্জামান টুলু, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম হাওলাদার, বি এন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরু হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর পৌরসভার সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মোঃ মেহেদী হাসান সহ শতশত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন খেলোয়াড়দের উৎসাহিত করেন। উপস্থিত অতিথীবৃন্দ মাদক ছেড়ে খেলতে চলো, মাদককে না বলে খেলাধুলায় মনোনিবেশ করে মাদককে পরিহার করুন, মাদক বিরোধী অভিযান চলবে, মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।