1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দেহেরগতি ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালা ও লিফলেট বিতরণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দেহেরগতি ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালা ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৪২ 0 বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে কর্মশালা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে দেহেরগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

সভাপতিত্ব করেন দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল করিম হাওলাদার, যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম মিরন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল চন্দ্র সাহ, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক খান মোঃ জসিম এবং বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান।

এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন শিকদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহসান উদ্দিন জালাল, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল হালিম হাওলাদার সহ ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি-সম্পাদকবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো একটি যুগোপযোগী জাতীয় সংস্কার পরিকল্পনা, যা জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার রূপরেখা।”
পরিশেষে নেতাকর্মীরা দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ