1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে র‌্যালী ও স্মারকলিপি প্রদান - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে র‌্যালী ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৮৯ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল ব্যুরো ॥ বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উপলক্ষ্যে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি এবং প্রান্তজন, বাংলাদেশের সকল মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করতে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালী করে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, খাদ্য মানুষের মৌলিক চাহিদা হলেও, এটি এখনো মৌলিক অধিকারের মর্যাদা পায়নি। বাংলাদেশ সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে খাদ্যকে মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, তা বাস্তবায়নে কোনো আইনি কাঠামো নেই। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০০৪ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রণীত ‘ভলেন্টারি গাইডলাইন অন দ্য রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন’ অনুসরণ করে ব্রাজিল, ভারত, নেপালসহ বিশ্বের অনেক দেশ খাদ্য অধিকার বিষয়ক আইন বা সাংবিধানিক বিধান গ্রহণ করেছে। বাংলাদেশেও ২০০৮ সাল থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে এই আইনের দাবি জানানো হচ্ছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ