1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবাসহ যুবক আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেনের তৎপরতায় চলছে একের পর এক সফল মাদক অভিযান। তিনি এই ফাড়িতে যোগদানের পরে থেকে এখন পর্যন্ত একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ও তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন। স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকাতে তিনি মাদকসহ যে কোন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন তিনি।

 

এরই ধারাবাহিকতায় রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আবাসিক হোটেল স্বাগতম থেকে ২১ পিস ইয়াবাসহ মেহেদি হাসান নামে এক যুবককে আটক করা হয়।

 

আটককৃত আসামী হোটেল স্বাগতমের মালিক ও পটুয়াখালী সদর ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মেহেদি হাসান (১৯)। কানকি গ্ৰামের মৃত আবু হাওলাদার ছেলে রুবেল হাওলাদার (৩৫)। সূত্রে জানা যায়, হোটেল স্বাগতমে দীর্ঘদিন ধরে নারী ও মাদক ব্যবসা চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ১১টার সময় স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ চৌকস অফিসার গোলাম মোঃ নাসিমের নেতৃত্বে এএসআই-আবদুল কাইয়ুম, এএসআই-আমিনুল, এটিএসআই-মোঃ মাহবুব এবং সংগীয় ফোর্স হোটেল স্বাগতমে অভিযান পরিচালনা করেন। এ সময় হোটেল স্বাগতমের মালিক মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মেহেদি হাসান (১৯) কে ২১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন জানান, কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান স্যারের দিকনির্দেশনার মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে মাদকের হটস্পটখ্যাত কেডিসি কলোনিতে মাদক ব্যবসায়ী ও সেবনকারিদের আনাগোনা কমেছে। পূর্বের থেকে এই ওয়ার্ডে অনেকটাই মাদক ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ