1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নিখোঁজের ১০ দিনেও খোঁজ মেলেনি বাবুগঞ্জের মনিরের: পরিবার-এলাকাবাসীর মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নিখোঁজের ১০ দিনেও খোঁজ মেলেনি বাবুগঞ্জের মনিরের: পরিবার-এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৩ 0 বার সংবাদি দেখেছে

পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের মনির হোসেন (৪৫) গত ১০ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী মনিরের জীবিত অবস্থায় ফেরত চাইতে আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে এক মানববন্ধনের আয়োজন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর (বুধবার) মনির হোসেন স্থানীয় কেদারপুর খেয়াঘাট থেকে জাহাঙ্গীর সিকদারের সাথে ট্রলারে করে সদর উপজেলার চরমোনাই হাটে গরু কিনতে যান। গরুর হাট শেষে জাহাঙ্গীর বাড়িতে ফিরে এলেও মনির আর বাড়ি ফেরেননি। নিখোঁজের বিষয়টি নিয়ে পরিবারে চরম উদ্বেগ দেখা দেয়।

মনিরের স্ত্রী রেকসোনা বেগম বলেন,
“আমার স্বামী ১০ দিন যাবৎ নিখোঁজ। আমি ৭ সেপ্টেম্বর বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৭১) করেছি। কিন্তু এখনও পুলিশ কোন খোঁজ দিতে পারেনি। এর মধ্যে একটি অজ্ঞাত চক্র ফোন করে জানায় তারা মনিরকে আহত অবস্থায় পেয়েছে এবং বিকাশে ৫ হাজার টাকা দাবি করে। আমি টাকা পাঠালেও স্বামীকে ফেরত পাইনি। এখন আমি সম্পূর্ণ অসহায় অবস্থায় রয়েছি। আমি সরকারের ও প্রশাসনের কাছে অনুরোধ জানাই, আমার স্বামীকে জীবিত ফিরিয়ে দিন।”

মানববন্ধনে অংশ নেন স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা এবং মনিরের স্বজনরা। চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক বলেন,

“মনিরের দুই সন্তান আমাদের মাদ্রাসায় পড়ে – মেয়ে ইসরাত জাহান মেঘলা ৮ম শ্রেণিতে এবং ছেলে জুবায়ের ইসলাম ৩য় শ্রেণিতে। তারা এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা শিক্ষক সমাজ প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত মনিরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার প্রভাষক হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, মনিরের ভাই নুর ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মনির নিখোঁজ থাকলেও এখন পর্যন্ত প্রশাসন কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। তারা আশঙ্কা করছেন, মনির হয়তো অপহরণের শিকার হয়েছেন।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান,

“মনির নামের একজন নিখোঁজের ঘটনায় আমাদের থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি। এখনো পর্যন্ত কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।”

এলাকাবাসীর দাবি, মনিরকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনার জন্য পুলিশ ও প্রশাসনের আরও তৎপর হওয়া প্রয়োজন। তারা দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে অপহরণকারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ