1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল নগরীর বিভিন্ন এলাকার স্যানিটেশন ব্যবস্থা পরিদর্শন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল নগরীর বিভিন্ন এলাকার স্যানিটেশন ব্যবস্থা পরিদর্শন

  • প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল সিটি করপোরেশন এলাকায় স্যানিটেশন ব্যবস্থার বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মুজিবর রহমান। বুধবার বিকেলে এ পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন উন্নয়নমূলক সংগঠন আভাসের বিভিন্ন কর্মকর্তা।

পরিদর্শনকালে তারা নগরীর পশ্চিম কাউনিয়া লাকুটিয়া খালপাড় এবং পলাশপুর গুচ্ছগ্রামে বসবাসরত সাধারণ মানুষের স্যানিটেশন ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। এসব এলাকার বেশিরভাগ পরিবারই দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত ও অস্বাস্থ্যকর পায়খানা-ল্যাট্রিন ব্যবহার করছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পর্যাপ্ত স্যানিটারি সুবিধার অভাবে স্থানীয়রা নানা রকম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

এসময় অধ্যাপক ড. মোঃ মুজিবর রহমান বলেন, “বরিশাল সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী পরিবারের স্যানিটেশন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আমরা কাজ করব। শহরের প্রান্তিক জনগোষ্ঠী যাতে ন্যূনতম স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

সংগঠন আভাসের কর্মকর্তারা জানান, নগরীর স্যানিটেশন সমস্যা দীর্ঘদিনের। খালপাড়, গুচ্ছগ্রামসহ প্রান্তিক এলাকায় সঠিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সহযোগিতা জরুরি। এ জন্য নগরবাসীর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরকারের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

স্থানীয় বাসিন্দারা বলেন, স্যানিটেশন সমস্যার কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও কমে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ