1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আনোয়ার উদ্দিন আলিম মাদরাসায় প্রভাষক পদে নিয়োগ পেলেন শাহাদাত হোসেন রুবেল - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আনোয়ার উদ্দিন আলিম মাদরাসায় প্রভাষক পদে নিয়োগ পেলেন শাহাদাত হোসেন রুবেল

  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯২০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ধর্মীয় বিদ্যাপীঠ ও ঐতিহ্যবাহী আনোয়ার উদ্দিন আলিম (প্রস্তাবিত ফাযিল/ডিগ্রী) মাদ্রাসায় প্রভাষক (আরবি) পদে নিয়োগ পেয়েছেন শাহাদাত হোসেন রুবেল।

এনটিআরসিএ’র ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি এই নিয়োগ লাভ করেন। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম ও উপাধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ আখতার ফারুক তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।

এসময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত থেকে নবনিযুক্ত প্রভাষককে স্বাগত জানান।
নিয়োগপত্র গ্রহণের পর শাহাদাত হোসেন রুবেল মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রভাষকগণ শিক্ষার্থীদের নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী ইনশাআল্লাহ।

স্থানীয় শিক্ষানুরাগী মহল নবনিযুক্ত শিক্ষকদের সাফল্যমণ্ডিত কর্মজীবন কামনা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপকবৃন্দ, অন্যান্য বিষয়ের প্রভাষকগণ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ইবরাহীম খলীল, মোসাঃ তানজিলা আক্তার ও শামীমা আক্তার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ