1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪৫৫ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের মাদক, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি, সংখ্যালঘু পরিবারের বসতঘরে হামলা লুটপাটসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ১৪ আগষ্ট বেলা ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর নের্তৃত্বে আওয়ামীলীগের দোসরদের মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম হাওলাদার,মোঃ মাইনুল আহাদ মামুন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পি সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারাসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা । মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কে প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীরা মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। পরিশেষে সংক্ষিপ্ত সভায় উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান বলেন,উজিরপুরকে মাদক মূক্ত করতে হবে। মাদকের সাথে জড়িতদের ছাড় দেয়া হবেনা,যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন আওয়ামীলীগের দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্যেকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এছাড়া আগামীকাল ১৫ই আগষ্টকে ঘিরে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে পারে। তাই সকল নেতাকর্মীদের সোচ্চার হতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ