1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পৌর বিএনপির উদ্যোগে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পৌর বিএনপির উদ্যোগে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৯২ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর নের্তৃত্বে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম হাওলাদার, মোঃ মাইনুল আহাদ মামুন সিকদার, মোঃ সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আঃ হালিম হাওলাদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম আকাশ বালী ,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নয়ন হাওলাদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম ভুইয়াসহ শত শত নেতাকর্মী। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কে প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীরা মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান তুলে ধরেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান বলেন, উজিরপুরকে মাদক ও সন্ত্রাস মূক্ত করতে হবে। মাদকের সাথে জড়িতদের ছাড় দেয়া হবেনা,যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যেকে শক্ত হাতে প্রতিহত করা হবে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ