1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বি এম কলেজ এলাকায় ১৬টি স্পিড ব্রেকারে চরম ভোগান্তি, অপসারণের দাবি জনসাধারণের - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বি এম কলেজ এলাকায় ১৬টি স্পিড ব্রেকারে চরম ভোগান্তি, অপসারণের দাবি জনসাধারণের

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫১৫ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিউজ ডেস্ক: বরিশাল শহরের বি এম কলেজ সংলগ্ন সড়কে মাত্র অল্প দূরত্বে ১৬টি স্পিড ব্রেকার নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনসাধারণ ও যাতায়াতকারীরা।

নতুন বাজার পার হলেই বনমালী ছাত্রী হোস্টেলের সামনে উঁচু দুটি স্পিড ব্রেকার এবং অল্প পরেই বি এম কলেজ প্রথম গেট থেকে মসজিদ গেট পার হয়ে বৈদ্যপাড়ার মুখ পর্যন্ত রয়েছে আরও ১৪টি স্পিড ব্রেকার। স্থানীয়রা অভিযোগ করেছেন, এসব উঁচু স্পিড ব্রেকারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং শিশুদের চলাচলে দুর্ভোগ চরমে উঠেছে।

সিএনজি, অটোরিকশা ও রিকশা চালকেরা জানিয়েছেন, স্পিড ব্রেকারের কারণে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে, যাতায়াতের সময় বেশি লাগছে, গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে এবং শরীরে ব্যথা অনুভূত হচ্ছে।

দ্রুত এসব স্পিড ব্রেকার অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সিইও রেজাউল বারি জানান, “ভোগান্তির শিকার অনেকে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন। আমরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করবো।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ