1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
স্বাস্থ্য উপদেষ্টাকে শেবাচিমে সরেজমিনে মানুষের ভোগান্তি দেখার আহ্বান - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

স্বাস্থ্য উপদেষ্টাকে শেবাচিমে সরেজমিনে মানুষের ভোগান্তি দেখার আহ্বান

  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৭৬০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার সংকট, চিকিৎসাসেবায় অবহেলা ও অবকাঠামোগত দুর্বলতার বিরুদ্ধে চলমান আন্দোলনের ১৩তম দিনে আজ সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বরিশাল ব্লকেড কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জুম্মার নামাজ আদায়, মানববন্ধন, স্লোগান এবং সাধারণ মানুষের সাথে সংহতি জ্ঞাপন।

আন্দোলনের নেতা মহিউদ্দিন রনি বলেন, “এই ইন্টেরিম সরকারকে আমরা বসিয়েছি। হাসিনা গেছে যেই পথে, সেই পথে যাওয়ার ব্যবস্থা করবেন না। সারাদেশের স্বাস্থ্যখাত সংস্কারের জন্য দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি।” তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে শেবাচিমে সরেজমিনে এসে মানুষের ভোগান্তি দেখার আহ্বান জানান এবং উল্লেখ করেন যে, পরিদর্শনের পর স্বাস্থ্যখাত কমিশনের মাধ্যমে নতুন তদন্ত করে সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

কনটেন্ট ক্রিয়েটর কাফি বলেন, “যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের জন্য কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে? সেবা নিতে গিয়ে ভোগান্তি বা অবহেলায় মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমি এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”

আন্দোলনকারী সুয়ান বলেন, “আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরিয়েছি। কিন্তু আফসোসের বিষয়—ফ্যাসিস্টের সিস্টেম ভাঙতে আবারও আন্দোলনে নামতে হচ্ছে।”

বিএম কলেজের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানান, “১২ দিন ধরে রাজপথে ছাত্রজনতা এক হয়ে গেছে। এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। দেশের মানুষই ঠিক করবে তারা কী চায়। কোনো ধরনের বৈঠকে সমাধান হবে না, আমরা স্বাস্থ্য উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ আশা করছি।”

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য উপদেষ্টা অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে সরাসরি আলোচনার দাবি জানিয়ে আগামীকাল সকাল ১১টা থেকে আবারও বরিশাল ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

যোগাযোগ:
মুখপাত্র, নাভিদ নাসিফ | ০১৭৭৯৬৬১৮৭৩
আন্দোলনকারীদের পক্ষ থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ