1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মাইক্রোবাস চাপায় মাদ্রাসা শিক্ষক ও জামায়াত নেতার মৃত্যু - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মাইক্রোবাস চাপায় মাদ্রাসা শিক্ষক ও জামায়াত নেতার মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৬৫২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা – বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য মাওলানা আবু তালেব (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে । ৮ আগষ্ট শুক্রবার সাড়ে ১২ টার দিকে মাদ্রাসার শিক্ষক আবু তালেব তার নীজ বাড়ি মোড়াকাঠী গ্রাম থেকে নিজের মোটরসাইকেল নিয়ে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য রওয়ানা হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বন্দরের রাস্তা পাড়াপাড়ের সময় ঘাতক মাইক্রোবাস মোটরসাইকেল টিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়দের সহায়তায় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়। এদিকে মোটরসাইকেলটি ধুমরে মুচড়ে যায় এবং চালক শিক্ষক আবু তালেব এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। অকাল মৃত্যুতে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মসলিসের সূরা সদস্য, বরিশাল জেলা নায়েবে আমীর ও উজিরপুর – বানারীপাড়ার জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান, বরিশাল জেলা ধর্ম ও আন্তঃ বিষয়ক সম্পাদক হাফেজ কাওসার হোসাইন, উজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতের ইসলামের আমীর মাওঃ আব্দুল খালেক, উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর জামায়াতের আমির মোঃ আলামিন সরদার, কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুখতার হোসাইনসহ সকল শিক্ষক এবং উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নের্তৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক মহল নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন । মাদ্রাসার শিক্ষক ও জামায়াতের নেতা অকাল মৃত্যুতে উজিরপুর উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ