
নিজস্ব প্রতিবেদক : বরিশালের ঐতিহ্যবাহী মুসলিম ইনস্টিটিউট ( মোহামেডান স্পোর্টিং ক্লাব)-এর জমি বিসিসি প্রশাসকের মাধ্যমে অবৈধভাবে জবরদখলের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১৬ জুলাই বুধবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “মুসলিম ইনস্টিটিউট হলো বরিশালের শতবর্ষী একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পত্তি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি প্রশাসনের এক কর্মকর্তা অবৈধভাবে এই জমি দখলের চেষ্টা করছেন, যা ইতিহাস ও ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত।”
এসময় বরিশালের বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে দখল চেষ্টার অপচেষ্টা বন্ধ করে মুসলিম ইনস্টিটিউটের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
বক্তারা আরো জানান, প্রয়োজনে আইনি লড়াইয়ের পাশাপাশি বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই সম্পত্তি রক্ষা করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিশা চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিক সমাজের সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, মোহামেডান ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯৪২ সালে। এটি ছিল বরিশালের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক মুহম্মদ আকরাম খাঁ।
ক্লাবের কার্যক্রম,খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ ছিল। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি করেছে।
রেফারেন্স ও দলিল, সরকারি রেকর্ডপত্র (খতিয়ান নম্বর ১৮৮৮, দাগ নম্বর ৪৯, ১৮৯১ (বি-২), ১৯৪৪ খতিয়ান অনুযায়ী)।
বরিশাল মৌজা-৪৯, খতিয়ান নং: ১৮৯১ (বি-২), দাগ নং: ১৯৪৪, ১৯৪৫।