1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কাউনিয়া ব্রাঞ্চ রোড সেকশন মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরন করেন- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি)
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কাউনিয়া ব্রাঞ্চ রোড সেকশন মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৪৭ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: বরিশালের কাউনিয়া ব্রাঞ্চ রোডের সেকশন মাঠ রক্ষা ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই (মঙ্গলবার) সকালে বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে “বরিশালের সচেতন নাগরিকবৃন্দ”।

এসময় বক্তারা বলেন, সেকশন মাঠটি এলাকার শিশু-কিশোর ও সাধারণ মানুষের খেলাধুলা ও শরীরচর্চার একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি কেবল একটি খেলার মাঠই নয়, বরং এলাকাবাসীর ফুসফুসের মতো একটি খোলা পরিবেশ, যা অপরিকল্পিত উন্নয়নের কারণে হুমকির মুখে পড়েছে। তারা মাঠ রক্ষা করে বরিশালের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও মুক্ত পরিসর নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-শিশু এবং শিক্ষার্থীরা। বক্তারা সেকশন মাঠের যেকোনো ধরনের দখল বা স্থাপনা নির্মাণের প্রচেষ্টাকে রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজনে: বরিশালের সচেতন নাগরিকবৃন্দ।
দাবি: সেকশন মাঠ রক্ষা ও সংরক্ষণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ