1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল কিডস ক্যাম্পাসের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল কিডস ক্যাম্পাসের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৫৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর লুতফুর রহমান সড়কে অবস্থিত সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল কিডস ক্যাম্পাস-এর উদ্যোগে আয়োজিত হলো একটি দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প। গত ৩০ জুন, সোমবার, বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রি-প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এই ক্যাম্পে চিকিৎসাসেবা দেন বরিশালের সাউথ মেডিকেল কলেজের প্রভাষক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. রাকিবুজ্জামান খান। তার সহযোগী হিসেবে ছিলেন সুমন চন্দ্র দত্ত। তারা শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, সাধারণ শারীরিক পরীক্ষাসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করেন।

ডা. রাকিবুজ্জামান খান বলেন, বরিশাল কিডস ক্যাম্পাস একটি প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন সমস্যার নির্ধারণ ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পেরেছি। এখানকার শিক্ষার্থীরা বেশ স্বাস্থ্য সচেতন। তবে তাদের জন্য একটাই পরামর্শ—মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে, বাইরের খাবার খাওয়া বন্ধ করতে হবে এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম চৌধুরী জিন্নাহ জানান, বিদ্যালয়ের পরিচালক সাইদুর রহমান চঞ্চল স্যারের দিকনির্দেশনায় আমরা এই ফ্রী চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি। শিশুদের সুস্বাস্থ্যই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। আমরা আনন্দিত যে শিক্ষার্থীদের এমন একটি মানবিক ও প্রয়োজনীয় সেবা দিতে পেরেছি।

এই মহৎ উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বরিশাল কিডস ক্যাম্পাস ভবিষ্যতেও নিয়মিত এমন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ