1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল মেডিকেলের ওয়ার্ড দখলমুক্তির দাবিতে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল মেডিকেলের ওয়ার্ড দখলমুক্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: দক্ষিণাঞ্চলের অন্যতম সরকারি হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড দখলমুক্ত ও পূর্বনির্ধারিত স্থানে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে “সচেতন বরিশালবাসী”।

৩০ জুন সোমবার সকাল ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার হাতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মেডিসিন ওয়ার্ডটি অসাধু দালাল চক্রের মাধ্যমে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে এবং রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তারা দাবি করেন, রোগীসেবার স্বার্থে দ্রুত পূর্বনির্ধারিত মেডিসিন ওয়ার্ডে কার্যক্রম ফিরিয়ে নিতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, “নির্ধারিত মেডিসিন ওয়ার্ড ধরে রাখার কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই। অথচ একটি মহল জোরপূর্বক ওয়ার্ডটি দখলে রেখে সাধারণ রোগীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।”

তারা এ অবস্থা থেকে রেহাই পেতে এবং সেবাব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ