
নিউজ ডেস্ক: র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ বাহাদুর হাওলাদার (২৯) গ্রেফতার হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিয়মিত অভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
২৮ জুন ২০২৫ ইং তারিখ, বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে র্যাব-৮ একটি বিশেষ অভিযান চালিয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ গুয়াবাড়িয়া চৌরাস্তা এলাকা থেকে আসামিকে আটক করে। তিনি গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আবুল হাওলাদার।
ঘটনার বিবরণে জানা যায়, মোঃ বাহাদুর হাওলাদার ভিকটিম মোসাঃ আফিয়া (১৩) কে পূর্ব থেকেই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ১৭ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে, ভিকটিম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকেই ওৎ পেতে থাকা বাহাদুর হাওলাদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি টেইলার্স দোকানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে আসামি পালিয়ে যায়।
এই ঘটনার প্রেক্ষিতে পরদিন, ১৮ জুন ২০২৫ তারিখে গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ১৯।
র্যাব জানায়, গ্রেফতারের পর আসামিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাব-৮ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।