1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাতলায় মাছের ঘের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাতলায় মাছের ঘের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৩৪ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে ধান চাষের জমিতে মাছের ঘের করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জমির প্রকৃত মালিকদের একাংশ। মাছের ঘের নিয়ে এই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার সাতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলামদী গ্রামের জমির মালিকরা ৯ শত বিঘা জমিতে শত বছর ধরে ধান চাষ করে আসছে। উক্ত জমিতে জমির মালিকদের একাংশ ওই এলাকার প্রভাবশালী মো: বাদশা হাওলাদার, মো: রহিম বিশ্বাস, মো: জলিল বিশ্বাস,মো: জব্বার হাওলাদার. মো: সেলিম বিশ্বাস সহ তাদের সহযোগীরা।২৩ জুন সকাল ১০ টায় মাছের ঘের করার উদ্দেশ্যে বাঁশের খুটি ও বাঁশের চালি দিয়ে বেড়া দেয়ার কাজ শুরু করে। এরই বিরুদ্ধে ওই এলাকার জমির মালিকের একাংশ মোঃ কবির খানের নেতৃত্বে জমির মালিকরা বিক্ষোভ মিছিল করে।
এসময় উপস্থিত ছিলেন লিয়াকত খান, ফিরোজা বেগম, হাজেরা বেগম, নিলুফা বেগম, মোঃ সিরাজ খান, মোঃ হাবিব খান, মোঃ ছালাম খান, মোঃ হানিফ শেখ, মোঃ রুবেল খান, মোঃ জাহাঙ্গীর খান, কোটালীপাড়া শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তছলিম খান সহ শতাধিক কৃষক বিক্ষোভ মিছিল করেন। ভুক্তভোগী জমির মালিকরা জানান, প্রভাবশালীরা আমাদের জমি দখল করে ঘের করবে, এই ঘের করলে আমাদের ধান চাষের অনেক ক্ষতি হবে। এছাড়াও তারা আরো বলেন কিছু গরিব মানুষ আছে বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতির মাছ ধরে বিক্রি করে জিবিকা নির্বাহ করে। তাই আমাদের জমিতে ঘের করতে দিবনা । ঘের বন্দের দাবীতে বরিশাল জেলা প্রশাষক, উজিরপুর নির্বাহী কর্মকর্তা ও উজিরপুর থানায় অভিযোগ দায়ের করা হবে।
এ ব্যাপারে সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবা উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ হালিমের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা বিষয়টি শুনেছি, ঘেরের ব্যাপারে আমরা দুই পক্ষকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করে দিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ