1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাতলায় বিএনপির অফিসে আগুন ও ভাংচুরের ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান সহ আওয়ামীলীগের ১২ জনের নাম উল্লেখ করে মামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাতলায় বিএনপির অফিসে আগুন ও ভাংচুরের ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান সহ আওয়ামীলীগের ১২ জনের নাম উল্লেখ করে মামলা

  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৭৯ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম সাতলা গ্রামে বিএনপির অফিসে আগুন ও ভাংচুর ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ আওয়ামীলীগের ১২ জন নেতার নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১৫ জন আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয় হয়েছে । সাতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামাল বিশ্বাস (৬১) বাদী হয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার (৫০), ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লিটন মিয়া (৫২), আওয়ামীলীগ নেতা মোঃ মশিউর মিয়া (৪৮), ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সরদার (৫৫),আওয়ামীলীগ নেতা ও জোরা খুনসহ একাধিক মামলার আসামী মোঃ মিজান মিয়া (৫০), আওয়ামীলীগ নেতা মোঃ ফারুক মোল্লা (৫৫), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস সরদার (৫০), আওয়ামীলীগ নেতা মোঃ ফায়েক বিশ্বাস (৪০), মোঃ মনির হাওলাদার (৫০), পিতা- মোঃ রাজে আলী হাওলাদার, মোঃ কবির মিয়া (৫২), সায়মন বাড়ৈ (৪০), নির্মল সমদ্দার (৪৮)সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামি করে মামলা দায়ের করা হয়। ঘটনা স্হানের স্হানীয় সুত্রে ও প্রত্যাক্ষ দোসিরা মোঃ আবু তালেব ফকির (৪৫),মোঃ সোলায়মান ফকির (৩৮), মোঃ এচাহাক বালী (৬০), মোঃ কাইয়ুম ভট্টি (৪৫), মোঃ ফারুক মোল্লা (৪৫), মোঃ বাবুল সরদার (৪২),মোঃ মামুন বালী (৪০) জানায় সাতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ পশ্চিম সাতলা গ্রামে বিএনপি এর কার্যালয় আগুন ও ভাংচুর করে ১৪ জুন রাত ২ টার উল্লিখিত আসামীরা ও স্বৈরাচার আওয়ামীলীগ সরকার এর নামকরা সন্ত্রাসীরা। তাহারা সঙ্গবদ্ধ হইয়া এলাকায় রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটাইয়া সন্ত্রাসী কার্যকলাপ করিয়া এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করিয়া জোর জুলুম, লুটতরাজ, হাইজ্যাক, চাঁদাবাজী, ভূমি দখল ও বোমাবাজী করিয়া আসিতেছে। আসামীরা এলাকায় সর্বদা আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র সঙ্গে নিয়া মহড়া দিয়া ত্রাস সৃষ্টি করিয়া নিরীহ লোকদেরকে ক্ষতি সাধন করিয়া থাকে। স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমল হইতে আসামীরা এলাকার বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের লোকজনদের অহেতুক মারধর করা সহ মিথ্যা মামলা দিয়া হয়রানী করিয়া এবং ঘরবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করিয়া সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করিয়া আসিতেছে। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পরেও আসামীরা এলাকায় বিভিন্ন অপকর্ম করিয়া বেড়াইতেছে। ঘটনার পূর্বের দিন অর্থাৎ ১৩ জুন বিকালে ইউনিয়নের কতিপয় লোকজন, বিএনপির নেতা কর্মিরা ও এলাকাবাসী মিলে আওয়ামীলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে মিছিল করে থাকেন। আওয়ামীলীগের সন্ত্রাসীর বিরুদ্ধে মিছিল হওয়ায় আসামীরা বিএনপির নেতা কর্মিদের উপর ক্ষিপ্ত হইয়া গভির রাতে আসামীরা রামদা, লোহার রড, লোঠি সোটা ও পেট্রোল নিয়া বেআইনী জনতাবদ্ধে একত্রিত হইয়া সাতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ পশ্চিম সাতলা গ্রামে বিএনপি এর কার্যালয়ে মধ্যে থাকা বিভিন্ন আসবাবপত্র পিটাইয়া এবং কার্যালয়ের দরজা, জানালা ও বেড়া ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।এছাড়াও কার্যালয়ের মধ্যে থাকা ১টি ২১ ইঞ্চি ওয়ালটন এলএডি টিভি, ১টি ইলেকট্রিক হিটার ও ২টি বড় স্টান ফ্যান সহ বিভিন্ন আসবাবপত্র নিয়া যায়, যাহার মূল্য অনুমান ৪০ হাজার টাকা। অতঃপর আসামীরা আমাদের বিএনপি কার্যালয়ে পেট্রোল ছিটাইয়া আগুন লাগাইয়া দেয়। এরইমধ্যে ভাংচুরের শব্দ শুনিয়া ও আগুন জলিতে দেখিয়া আশ-পাশের লোকজন ঘটনাস্থলে আসিয়া আগুন দেখিয়া পুকুর হইতে পানি আনিয়া আগুন নেভাই। আগুনে কার্যালয়ের অনেকাংশ পুড়িয়া অনুমান ৫০ টাকার ক্ষতিসাধন হয়। এব্যাপারে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মামলা রুজু করেন। অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান আমি অভিযোগ পেয়ে ১৭ জুন মামলা রুজু করি এবং আসামি গ্রেপ্তার করার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ