1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা কাজী মাহাবুব-এর স্মরণে দোয়া - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা কাজী মাহাবুব-এর স্মরণে দোয়া

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৯৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে ব্যাপক আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী, শিকারপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির ২ নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ মরহুম মোঃ কাজী মাহাবুব রহমানের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন সোমবার বিকেল ৫ টায় উজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের সভাকক্ষে কাজী মাহাবুব এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের প্রপাইটর মোঃ গিয়াস উদ্দিন আকন, ফারিয়া’র সভাপতি মোঃ আসাদুজ্জামান লিংকন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর,সদস্য নাহিদ ইসলামসহ সদস্য বৃন্দ । দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: আবু তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ শত শত মানুষ। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষন দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য ১১ জুন বুধবার রাত পৌনে ১টার দিকে মোঃ কাজী মাহাবুব হঠাৎ অসুস্থ হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তার এই অকাল মৃত্যুতে পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। এদিকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ