1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
স্বেচ্ছাসেবী সংগঠন 'শান্তি প্রিয় যুবসমাজ' সভাপতি রাজু গাজীকে বহিষ্কার ও নতুন সভাপতি নির্বাচিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘শান্তি প্রিয় যুবসমাজ’ সভাপতি রাজু গাজীকে বহিষ্কার ও নতুন সভাপতি নির্বাচিত

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল নগরীর ৭ নং ওয়ার্ডস্থ ভাটিখানা পুরাতন বাকলা পান্থ সড়কে অবস্থিত ‘শান্তি প্রিয় যুবসমাজ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো: রাজু গাজীকে বহিস্কার ও একইসাথে নতুন সভাপতিও নির্বাচিত করা হয়েছে। এর আগে সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে সোমবার (৯ জুন) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্র অনুযায়ী মোঃ রাজু গাজীকে সভাপতি পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ জানান, একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও জনকল্যাণমুখী সংগঠন এটি। যা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত এবং এটি কোনো অঙ্গ সংগঠন নয়, তেমনি অন্য কোনো সংগঠনের অঙ্গ সংগঠন হিসেবেও কাজ করে না। কিন্তু সংগঠনের সভাপতি মোঃ রাজু গাজী ব্যক্তি স্বার্থে সংগঠনের নাম ব্যবহার করে রাজনৈতিক দলের ব্যানারে যুক্ত হন। এই কর্মকাণ্ড বরিশালের “দৈনিক তিনটি পত্রিকায় পৃথক সংখ্যায় প্রকাশিত হয়, যার ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং এর গঠনতন্ত্র লঙ্ঘিত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে ভবিষ্যতে যাতে কোনো সদস্য গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে লিপ্ত না হয়, সে বিষয়ে সকলকে সতর্কবার্তা প্রদান করা হয়।

এদিকে রাজু গাজীকে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কাজ প্রমানিত হওয়ায় তাকে বহিষ্কার করার পর সভাপতি পদ শূন্য হয়ে যাওয়ায় বর্তমান কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্যদের সম্মতিক্রমে উক্ত সংগঠনের সহ- সভাপতি মো: আতিফ হামজাকে বর্তমান কার্যনিবাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। উক্ত সিদ্ধান্তটি বরিশালের দৈনিক একাধিক পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটি তার প্রতিষ্ঠাকালীন মূলনীতি অনুসরণ করে আগামীতেও সমাজসেবামূলক কাজে অটল থাকবে বলেও জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ