1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
রুমে বসে অটোমেটিক ডাস্টবিন বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে টেকনিক্যাল স্কুল ছাত্রের মৃত্যু  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

রুমে বসে অটোমেটিক ডাস্টবিন বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে টেকনিক্যাল স্কুল ছাত্রের মৃত্যু 

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩১৩ 0 বার সংবাদি দেখেছে

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: নিজের রুমে বসে বৈদ্যুতিক মর্টার ও ফ্যান দিয়ে অটোমেটিক ডাস্টবিন বানানোর চেস্টা করেছিলো নবম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম মাহি। আর এতেই বিদ্যুতায়িত হয়ে জীবন গেলো তার। বাবা-মা বাজার থেকে বাসায় ফিরে দেখেন ছেলে ওয়ালের সাথে পড়ে আছে। তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। শনিবার রাতে লালমোহন পৌরশহরের কলেজ গেট এলাকায় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম মাহি লালমোহন মধ্য বাজারের চালের আড়ৎদার মোঃ মনির হোসেনের ছেলে। মা পশ্চিম বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মাহি লালমোহর সরকারি টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

মাহির খালু মনির হাওলাদার জানান, মাহি পলিটেকনিক্যালে পড়ার কারণে নিজে নিজে শিক্ষামূলক কিছু বানানের চেস্টা করতো। তার রুমে বসে সে মর্টার দিয়ে অটোমেটিক ডাস্টবিন বানানের চেস্টায় ছিলো। এসময় অসতর্কতাবসত বিদ্যুতায়িত হয়ে ওয়ালে ছিটকে পড়ে। ঘটনার সময় তার বাবা-মা বাজারে ছিল। বাজার থেকে ফিরেই তারা ছেলেকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তার আগেই মাহির মৃত্যু হয়।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৮টায় জরুরী বিভাগে আনা হয় মাহিকে। ইলেকট্রিক শকে তার মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ