1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন, প্রধান অতিথিএস সরফুদ্দিন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন, প্রধান অতিথিএস সরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩১৮ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা কমিটির যুগ্ন-আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক, গন মানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। মহান স্বাধীনতার ঘোষক,বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা,আধুনিক বাংলাদেশের রুপকার,বিএনপির প্রতিষ্ঠাতা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উজিরপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২ জুন সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম আলাউদ্দিন,এ্যাডভোকেট আসাদুজ্জামান বাদশা,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, মালয়শিয়া বিএনপির সহ- সভাপতি মো: সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী,পৌর কৃষক দলের আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সভাপতি মোসাঃ পারুল বেগম, পৌর মহিলা দলের সভাপতি মোসাঃ মাকসুদা আক্তার শিল্পী,উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মনির সরদার, পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ আলাউদ্দিন বেপারী,বীর মুক্তিযোদ্ধা মো: আয়নাল হক, এম জাকারিয়া, মো: মোতালেব হাওলাদার,আঃ মন্নান হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এদিকে এ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলের সামনে জড়ো হতে থাকে একপর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু বক্তৃতাকালে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ