1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পুলিশের উপর হামলাকারী  ও চাঁদাবাজি মামলার আসামী গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পুলিশের উপর হামলাকারী  ও চাঁদাবাজি মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের খুন, ধর্ষণ, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড রোধে অতি দ্রুততার সাথে আসামী গ্রেফতার করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে আসছে যা সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল ২৬ মে তারিখ ১১,৫০ ঘটিকায় বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ভান্ডারিয়া থানার পুলিশ এ্যাসল্ট ও চাঁদাবাজি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মোঃ কবির জমাদ্দার (২৮), পিতা-মালেক জমাদ্দার, সাং-লক্ষীপুরা, উভয় থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ২৩/০৫/২০২৫  ইং তারিখে সকাল আনুঃ ০৯.০০ ঘটিকায় ভান্ডারিয়া থানাধীন ১ নং ভিটাবাড়িয়া ই্উনিয়নের  মেদিরাবাদ সাকিনের জনৈক মোর্শেদা আক্তার (২৭) এর বাড়িতে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘর ভাংচুরসহ বাড়ির বাগানে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। ভান্ডারিয়া থানার মোবাইল-৬১ টহল দল ডিউটিতে নিয়োজিত থাকাকালীন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে উক্ত ঘটনার সংবাদ পেয়ে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার সংগীয় ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সেখানে থাকা অভিযুক্ত ১। মোঃ নাছির ঘরামী (৪৫), পিতা-আঃ রব ঘরামী, সাং-শিয়ালকাঠী, ২। মোঃ কবির জমাদ্দার (২৮), পিতা-মালেক জমাদ্দার, সাং-লক্ষীপুরা, উভয় থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়’কে উক্ত মোবাইল টিমের অফিসার ও সংগীয় ফোর্সগণ সরকারী গাড়ীযোগে থানায় নিয়ে যাওয়ার প্রাক্কালে পথিমধ্যে একই তারিখ আনুঃ ০৯.৪৫ ঘটিকার সময় পিরোজপুরের ভান্ডারিয়া থানধীন ০১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় মঞ্জু মার্কেট মোড়ে রাস্তার উপর পৌছালে ১০/১৫ টি মোটরসাইকেল নিয়ে সরকারি গাড়ির পথরোধ করে কর্তব্যরত পুলিশদের মারধর করে জখম করে গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়কে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। টহল টিমের দায়িত্বপ্রাপ্ত অফিসার থানায় অবহিত করলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে  আসতে দেখে সকলে পালিয়ে যায়। উল্লেখিত ঘটনায় দায়িত্বপ্রাপ্ত অফিসার বাদী হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের নিকট থেকে ছিনতাইকৃত অভিযুক্তকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‌্যাব-৮, বরিশাল বরাবর অধিযাচন পত্র প্রেরণ করেন। র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল ছায়াতদন্ত ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত অভিযুক্তের অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ