1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৬৫ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । সুত্রে জানাযায় ২৬ মে সোমবার

উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মৃত সালাম বালির স্ত্রী মোমেনা বেগম(৪৫) নয়াপাড়া সাতলা ব্রীজের দক্ষিণ পার্শ্বে ভূঁইয়া বাড়ীতে বসতঘরের আড়ার সাথে দড়ি প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি। ঘটনা অনুসন্ধানে জানা যায় নিহতের ছোট মেয়ে ফাতেমা আক্তার (১৪) জানিয়েছে সে বাসা হতে বের হয়ে রাস্তায় যায়। পরবর্তীতে সকাল অনুমান ৯ টার দিকে বাসায় ফিরে এসে ঘরের দরজা ভিতর হতে আটকানো দেখে দরজা খোলার চেষ্টা করে। পরবর্তীতে আশপাশের লোকজনের সহায়তায় জানালা দিয়ে দরজা খুলে বাসার ভিতরে প্রবেশ করে কাঠের আড়ার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ অবস্থায় দেখতে পায়। আরো জানা যায় অনেক দিন আগে ভিকটিম ঋণ করে তার দুই ছেলেকে বিদেশে পাঠায় এতে ওই গৃহবধূ ঋণগ্রস্থ হয়ে পড়ে। এছাড়াও কিছু দিন পূর্বে তার মেঝ মেয়ে প্রেমের সম্পর্ক করে তার এক আত্মীয়ের সাথে লাপাত্তা হয়। একারনে গৃহবধূ মোমেনা বেগম আরো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে কোন উপায়ন্তর না পেয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ পরিদর্শনে যায়। অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ